শিরোনামঃ-

» সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৭. মে. ২০২৬ | রবিবার


Manual7 Ad Code

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ : অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ পরিচালনায় এই সনদের মূল চেতনাকে পুরোপুরি ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দলটি বদ্ধপরিকর।

Manual7 Ad Code

রবিবার (১৭ মে) বিকেল ৪ টায় নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ পূর্বে পথসভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙক্ষার প্রতিফলন ঘটিয়ে এবং জুলাই সনদের মর্যাদাকে অক্ষুন্ন রেখেই বিএনপি এই দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে।

Manual4 Ad Code

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, মির্জা মো. সম্রাট হোসেন পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলার সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগরের সহ-সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মো. লাহিন আহমেদ, মুমিনুর রহমান তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, পারভেজ খান জুয়েল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুর ইসলাম রুমেল, মো. মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, জাহিদ হাসান, মো. দিলাজ আহমদ, মো. নূর উদ্দিন খাঁন হাসান, সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, হিবজুর বিশ্বাস রাজু, জেলার সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, আনছার আলী, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর মো. রেদওয়ান আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিসবাহ, তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলাম সাজু, মহানগরের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিম চৌধুরী গিলমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাকির হোসেন, আব্দুল আলীম, সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, মহানগরের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. জুয়েল, মো. রেজাউল করিম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো: আব্দুল্লাহ বিপ্লব, জেলার সহ-কৃষি বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু, সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক মো. আবদাল আহমদ চৌধুরী প্রমুখ।

Manual7 Ad Code

এ সময় যুবদল নেতৃবৃন্দ বর্তমান সরকারের এই জনকল্যাণমুখী ও রাষ্ট্র সংস্কারের পদক্ষেপগুলোকে সফল করতে সর্বস্তরের জনগণকে রাজপথে ও স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual5 Ad Code

পথ সভাশেষে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বন্দরবাজার ও মধুবন সুপার মার্কেট এলাকার সাধারণ ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930