- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» পাকিস্তান হাই কমিশনারের সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত: ১৭. মে. ২০২৬ | রবিবার
বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে
নিউজ ডেস্কঃ
সিলেট সফররত ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে নগরীর জেলরোডস্থ এসএমসিসিআই’র কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খায়রুল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনারের সফরসঙ্গী কাউন্সেলর (রাজনৈতিক) কামরান ধাঙ্গাল, কাউন্সেলর (বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্ত) জাইন আজিজ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএমসিসিআই’র ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এসএমসিসিআই’র পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, দিলওয়ার হোসেন, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, মো. জিল্লুর রহমান সুমন, সদস্য সাহেদ আহমদ, মো. সাবুল মিয়া, আব্দুল কাদের ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় এসএমসিসিআই’র পক্ষ থেকে সভাপতি খায়রুল হোসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারকে থেকে ধন্যবাদ পত্র প্রদান করেন।
এছাড়াও পাকিস্তানের হাই কমিশনার ও প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে চেম্বারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাণনা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার এসএমসিসিআই এর পরিচালনা পরিষদকে আতিথিয়তা ও সম্মাণনা প্রদানের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবে।
তিনি দুই অঞ্চলের বিনিয়োগকারীদের মধ্যে বি টু বি সভার মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের উদ্যোগের প্রস্তাব করেন।
তিনি সিলেটের ব্যবসায়ীদের পাকিস্তান সফরের আহবান জানান এবং এ ব্যাপারে পাকিস্তান হাই কমিশন সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশ্বাস দেন।
স্বাগত বক্তব্যে চেম্বারের ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে সিলেট তথা বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি পাকিস্তানের বিনিয়োগকারীদের সিলেটের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহবান জানিয়ে এ বিষয়ে পাকিস্তান হাই কমিশনের সক্রিয় সহযোগীতা কামনা করেন।
সভায় চেম্বার নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি প্রয়োজন।
বিশেষ করে সিলেট অঞ্চলের সম্ভাবনাময় শিল্প, পর্যটন ও কৃষিভিত্তিক খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে।
এ সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় প্রয়োজন।
এসময় নেতৃবৃন্দ সিলেটের সাথে পাকিস্থানের বিভিন্ন পণ্য আমদানি রপ্তানী করতে সহায়তা এবং কৃষিজাত পণ্য, শুকনো খাবার, এফএমসিজি পণ্য, শিক্ষা, চিকিৎসা, পর্যটনখাত সহ বিভিন্ন খাতে যৌথভাবে বিনিয়োগ করার জন্য পাকিস্তানী বিনিয়োগকারীদের আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৮ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর