শিরোনামঃ-

» সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. মে. ২০২৬ | শনিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫তলাস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জিলাল আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুজ্জামান চৌধুরী, সালেহ আহমদ, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, আফসার আহমদ, মোহাম্মদ ফোরকান মিয়া, জোবায়দা বেগম আখি, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, মো. আফরোজ তালুকদার, মো. বাহার উদ্দিন বাহার প্রমুখ।

সাধারণ সভায় সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট বিভাগ সবসময়ই উন্নয়ন বৈষম্যের শিকার।

Manual1 Ad Code

অন্যান্য বিভাগে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হলেও সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে সকল সরকার বিমাতাসুলভ আচরণ করেছেন।

তিনি আরো বলেন, সিলেট বিভাগ প্রবাসী-অধ্যুষিত অঞ্চল। প্রবাসী ও স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বিভিন্ন আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট ওঠানামার প্রয়োজনীয় ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

সিলেটের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার চরম বেহাল দশা। এই করুণ দশা থেকে উত্তরণের জন্য দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের নদীগুলো মাটি জমে ভরাট হয়ে গেছে।

Manual7 Ad Code

তাই জলাবদ্ধতা ও বন্যা দূরীকরণে ও ধান-ফসলি জমির সুরক্ষার লক্ষ্যে সিলেট বিভাগের নদীগুলো নিয়মিত খনন করার ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বক্তারা আরো বলেন, সিলেট বিভাগের সকল সরকারি দপ্তরে স্থানীয় সিলেট বিভাগের যোগ্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে।

Manual5 Ad Code

বক্তারা বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, আমরা সিলেটবাসী সবসময় বৈষম্যের শিকার হচ্ছি।

আশা করি বর্তমান সরকার সিলেটের উন্নয়নের ব্যাপারে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করি।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930