শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক রোববার

প্রকাশিত: ১৬. মে. ২০২৬ | শনিবার

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং প্রেসক্লাবের আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান রোববার (১৭ মে) বিকেল চারটায় নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল সংলগ্ন কুশিয়ারা ইন্টারন্যাশন্যাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual1 Ad Code

এছাড়াও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট‘র অভিষেক উদযাপন কমিটি ‘২৬-এর আহবায়ক এবং দৈনিক দিনকাল‘র সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930