শিরোনামঃ-

» জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে গভীর সঙ্কটে পড়বে দেশ মাওলানা রেজাউল করিম জালালী

প্রকাশিত: ১৬. মে. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা, জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক শনিবার (১৬ মে) শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার ও হাফিজ কয়েছ আহমদের যৌথ পরিচালনায় গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য বিশিষ্ট কলামিষ্ট মাওলানা শাহ মমশাদ আহমদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, বিশেষ অতিথি দৈনিক জালালাবাদের সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমির জননেতা মাওলানা হাবিবুর রহমান, সংগঠনের জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ব্যারিষ্টার মাওলানা ছালেহ আহমদ হামিদী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ মিছবাহ, এলডিপি মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী, নেজামে ইসলাম মহানগর সভাপতি মাওলানা মোজাম্মিল হক তালুকদার, জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সংগঠনের মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা কমর উদ্দিন, ডা. মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মহানগর সাংগঠনিক হাফিজ রিয়াজ আল মামুন, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মাওলানা আব্দুল মতিন, হাজী আব্বাস জালালী, ক্বারী মাওলানা আবুল হোসাইন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, মাওলানা বুকাইর আহমদ, মুফতি মোস্তফা হোসাইন, মাওলানা জহুরুল হক, মুহাম্মদ সিকন্দর আলী, হাফিজ মাওলানা তফজ্জুল হক, ডা. নবী হোসেন, হাফিজ তারেক হাসান সাহেদ, সাংবাদিক শাহীন আহমেদ, জাবেদ আহমদ, দুলাল আহমদ, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা শাহনুর মিয়া, মাওলানা হুসাইন আহমদ ইসলাহ, মাওলানা হেকিম আক্তার তালহা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মহানগর সভাপতি রেদওয়ানুল হক, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশে একইদিনে গণভোট’২৬ ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণায় জনগণের আস্থা অর্জনের হীন উদ্দেশ্যে বিএনপি গণভোটে হাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে।

গণভোটে জনগণ সুনিদিষ্ট বিষয়ে সুস্পষ্টভাবে সংবিধান সংস্কারের পক্ষে রায় প্রদান করেছেন।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ক্ষমতায় এসে বিএনপি সরকার সেই গণরায় উপেক্ষা করে সংবিধানের কেবল সীমিত সংশোধনের পথেই অগ্রসর হচ্ছে।

Manual4 Ad Code

বিভিন্ন অজুহাত বের করে গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে।

গণভোটে প্রদত্ত সুস্পষ্ট সংস্কার-রায় অগ্রাহ্য করে সরকার কার্যত জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

Manual7 Ad Code

তিনি বলেন, বাস্তবতা হলো, সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়; বিএনপি সরকার সংস্কারের কথা বলে জনগণকে ধোকা দিতে চাচ্ছে অথচ প্রকৃত সংস্কার ছাড়া রাষ্ট্রে কোন মৌলিক পরিবর্তন সম্ভব নয়।

অবিলম্বে দেশ, জাতি ও স্বাধীনতার সাবভৌমত্ব স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

Manual3 Ad Code

গোলটেবিলে বক্তারা প্রবন্ধের উপর আলোচনা করে বলেন, বিএনপি জুলাই সনদ জুলাইয়ের স্পিরিট নয়, নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চান।’

‘বিএনপি জুলাই সনদে যে ১০টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলোই স্বৈরাচার উৎপাদনের হাতিয়ার।

এসব নোট অফ ডিসেন্ট ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যা ভোট দিয়ে খারিজ করে দিয়েছে।’

বক্তারা বলেন, ‘জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন, পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না।

Manual4 Ad Code

ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে যারা অতীতে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের মতো পরিণতি ভোগ করতে হবে।’

‘গণভোট জনগণের প্রত্যক্ষ মতামত প্রকাশের গুরুত্বপূর্ণ পদ্ধতি। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান নেওয়া কোনভাবেই কাম্য নয়।

এতে সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট তৈরি হবে। তাই আসুন আমরা সবাই জেগে উঠে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণে গণভোটে প্রদত্ত গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930