শিরোনামঃ-

» অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক

প্রকাশিত: ১৫. মে. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
শুক্রবার (১৫ মে) ভোর ৩টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন দক্ষ আইনজীবী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আইন অঙ্গন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিজ্ঞ ও মানবিক মানুষকে হারালো।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30