শিরোনামঃ-

» ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী

প্রকাশিত: ১৫. মে. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

বাজার দর থেকে হলি বাজারে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রী মহতি উদ্যোগ : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

নিউজ ডেস্কঃ
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর থেকে হলি বাজারে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা মহতি উদ্যোগ। এখান থেকে বাজার করে নিম্ন আয়ের মানুষ স্বস্তি পাবেন।

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির হলি বাজারের মাধ্যমে জনসাধারণ ন্যায্য ও কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের বিষয়টি ক্রেতাদের জন্য আনন্দের।

Manual6 Ad Code

তিনি বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি হলি বাজারের উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ব্যবসায়ীদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি শুক্রবার (১৫ মে) দুপুরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিলেট নগরীর লালবাজারস্থ আল-ফালাহ কমপ্লেক্সের ৪র্থ তলায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান হলি বাজার পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা উপজেলা সমবায় অফিসার মনির হোসেন।

Manual3 Ad Code

উপস্থিত ছিলেন, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা হাজী মো. রইছ আলী, আব্দুর রহমান রিপন, আব্দুল মুনিম মল্লিক মুন্না, আব্দুল হাদী পাবেল, আব্দুল কাইয়ুম, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সমিতির সহ সভাপতি আব্দুল খালিক খান রহিম, সহ সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান রিয়াদ ও সাহেদ বক্স, সমিতির সদস্য শিমুল আহমদ, আখতার হোসেন, ব্যবসায়ী খন্দকার কাওসার আহমদ রবি, রাসেল আলী, এনামুল কবির চৌধুরী, তারেক আহমদ খান, অফিস সহকারী প্রণয় বিশ্বাস, ব্যবস্থাপক ইমরান আহমদ প্রমুখ।

এছাড়াও সমিতির নেতৃবৃন্দ সহ  বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30