শিরোনামঃ-

» সিলেটে ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে ছাগল পালনের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. মে. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
ব্র্যাক মাইক্রোফাইনান্স সিলেট অঞ্চলের রাধানগর এলাকা অফিসে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২১ জন তরুণ-তরুণীকে ছাগল পালনের  উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

গত বুধবার ব্র্যাক মাইক্রোফাইনান্সের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

কর্মশালায় প্রশিক্ষণ উদ্বোধন করেন, নর্থ ইস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মিতালী ধর।

তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ব্র্যাক নতুন কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরি করতে চায়। তরুণদের আকাশছোঁয়া স্বপ্ন পূরণে সহযোগিতা করছে  ব্র্যাক।

Manual8 Ad Code

তিনি প্রশিক্ষণার্থীদের নতুন উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সমাজ গঠনে কাজ করার আহবান জানান।

আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) সারোয়ার হোসেন নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, কোন কাজকে ছোট করে দেখা যাবে না।

Manual6 Ad Code

প্রতিষ্ঠিত হতে হলে আপনাদের কাজকে গুরুত্ব দিয়ে চেষ্ঠা চালিয়ে যেতে হবে। তবেই সফলতা আসবে। তিনি উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী অফিসার লাবণ্য বিশ্বাস। তিনি ছাগল পালনের উপর ২ ঘন্টাব্যাপী আলোচনা করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে ছাগলের ঘর মেরামতের জন্য টিন, বাঁশ, মশারি, ঘাসের বীজ এবং ঔষধ বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীরা তাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে আসায় ব্র্যাকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930