শিরোনামঃ-

» সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও হাওর উন্নয়নে মহাপরিকল্পনার দাবিতে আলোচনা সভা

প্রকাশিত: ১২. মে. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
‘হাওর বাঁচলে দেশ বাঁচবে’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও হাওর অঞ্চলের স্থায়ী উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস মিলনায়তনে সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, এ বছর অতি বৃষ্টি ও ঢলের পানিতে সুনামগঞ্জের সহ সারাদেশের কয়েকটি জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে হাওর এলাকার কৃষকরা প্রতিটি বোরো ফসলের উপর নির্ভরশীল।

এছাড়া কৃষকদের দ্বিতীয় আয়ের কোনো পথ নেই।

Manual6 Ad Code

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ওভিএম এর খাদ্য প্রকল্পটি ইতিবাচক হয়েছে। আমাদের বিশ্বাস স্বচ্ছতা বজায় রাখলে এখানে সরকার বাহাদুরের কাছে আমাদের জোর দাবি- আগামী ফসল উত্তোলন না করা পর্যন্ত কৃষকদের বাঁচিয়ে রাখতে এই সাহায্য প্রকল্প অব্যাহত রাখা দরকার।

Manual4 Ad Code

বক্তারা আরো বলেন, আগামীতে কৃষকদের সার বীজ কীটনাশক ওষুধসহ যাবতীয় সার সরঞ্জাম বিনামূল্যে প্রদান করতে হবে।

Manual6 Ad Code

এখানে উল্লেখযোগ্য প্রতি বছর বেড়িবাঁধ প্রকল্পে সরকারের কিছু কিছু লোক কোটি কোটি টাকা ব্যয় হয় যাহাতে কোন লাভ না হয়ে ক্ষতির সম্মুখিন হতে হয়। যেমন- ২০০৪ সালে, ২০১৭, ২০১১ এবং ২০২৩ এর বেড়িবাঁধ ফসল রক্ষা করতে পারেনি।

অতি বৃষ্টিতে বেড়িবাঁধ তলে ফসল তলিয়ে যায় ঢলের পানি যখন নদীতে নেমে আসলে পানি কমার হওয়া কোন কাজে আসেনা। হাওরের মাটিতে পর্যাপ্ত পরিমাণ শেওলা ও কচুরিপনা পচে যাওয়ার নদীগুলো পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা হারিয়েছে।

হাওর অঞ্চলের নদীগুলো খনন করলে নদীর উজান থেকে আসা ঢলের পানি এবং অতি বৃষ্টির পানি নদী ও হাওর মরা ভরাট হতে।

তাই নদী খনন কর্মসূচী দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানাচ্ছি।

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর সভাপতি ও সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, লালদিঘীরপাড় পুরান হকার্স মার্কেটের সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সুব্রত বিশ্বাস, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক রুহুন ইসলাম মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ সেলু, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মানবাধিকার কর্মী মো. মুসলেহ উদ্দিন, আলাফর খান, এস এম বিল্লাহ, আশরাফ হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31