শিরোনামঃ-

» আন্তর্জাতিক নার্স দিবসে সিলেট ইবনে সিনায় আলোচনা সভা

প্রকাশিত: ১২. মে. ২০২৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

নার্সিং  শুধু একটি পেশা নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত এক মহান ইবাদত : মাওলানা হাবিবুর রহমান

নিউজ ডেস্কঃ
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এ “আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬” উপলক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতাল ম্যানেজমেন্ট  কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান  নার্সিং পেশাকে মানবসেবার এক মহৎ ও সম্মানজনক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেছেন, “নার্সিং সেবা শুধু একটি পেশা নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত এক মহান ইবাদত।

আন্তরিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব।”

Manual6 Ad Code

তিনি নার্সদের ধৈর্য, সহমর্মিতা ও পেশাগত নিষ্ঠার প্রশংসা করেন এবং হাসি মূখে মায়া ও যত্ম-মমতায় রোগীদেরকে আরও উন্নত সেবা প্রদান করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Manual4 Ad Code

মঙ্গলবার (১২ মে) দুপুরে হাসপাতালের ৩য় তলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ডিএমএস কর্ণেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী।

Manual1 Ad Code

মাওলানা হাবিবুর রহমান বলেন, ডাক্তার চিকিৎসা দেন কিন্তু একজন নার্স দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিয়ে রোগীকে সুস্থ  করে তুলেন। তাই নার্সরা-ই হাসপাতালের মূল শক্তি।

Manual8 Ad Code

হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো. জহির উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স মাছুম আহমদ এর যৌথ উপস্থাাপনায় সভায় আরও  বক্তব্য রাখেন ও উপস্থিাত ছিলেন, এডিশনাল ডিএমএস মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, আইসিইউ ও সিসিইউ ইনচার্জ ডা. মোহাম্মদ মাসউদ গণি, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ বেলাল হোসাইন, ম্যানেজার (হিসাব) মো. মনিরুজ্জামান, এসএমও ডা. তোফাজ্জল হোসাইন, কাস্টমার কেয়ার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক, ডেপুটি ম্যানেজার এন্ড ইনচার্জ (এইচ.আর) মো. ইকবাল হোসেন খন্দকার, সিভিল ইঞ্জিনিয়ার মো. ফয়জুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম, রেডিওলজি এন্ড ইমেজিং ইনচার্জ নজরুল ইসলাম, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, মেট্রন মোসা. মর্জিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কাওসার আহমদ সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে নার্সদের পক্ষ থেকে আগত সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30