- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত: ১২. মে. ২০২৬ | মঙ্গলবার
প্রফেসর ডা. আজিজুর রহমান মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী
নিউজ ডেস্কঃ
‘জীবনেও সাথী, মরণেও সাথী’-এই মহান প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে নগরীর হাউজিং এস্টেটস্থ আঞ্জুমান মাদ্রাসা হলরুমে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি আতাউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, তিনি সিলেট লায়ন্স শিশু হাসপাতাল, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, হার্ট ফাউন্ডেশন এবং লায়ন্স ফাউন্ডেশন-সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তারা আরো বলেন, প্রয়াত প্রফেসর ডা. আজিজুর রহমান ছিলেন সিলেটের একজন বিশিষ্ট সমাজসেবক, মানবদরদী ও জনহিতৈষী ব্যক্তিত্ব। মানবতার কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন।
আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ট্রেজারার ইমরান আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন মরহুম প্রফেসর ডা. আজিজুর রহমানের ছেলে ডা. আজিজুর রহমান ও আতিকুর রহমান বাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের জীবন সদস্য ডা. জাকির হোসেন, আরিফুর রহমান, ডা. সাঈদ সাকিব, মো. আমিনুল ইসলাম, মো. মাহবুবুর রহমান, রুহুল কুদ্দুস চৌধুরী মাছুম, মো. কামাল আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের হুমায়ুন কবির, ইয়াইয়া সাদ্দাম, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা নুরুল হক নাইম, মাওলানা সালমান আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা মনসুর আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর