শিরোনামঃ-

» নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১১. মে. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্য ও বানোয়াট তথ্য ছড়িয়ে চরিত্র হরণের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার (১১ মে) সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, গত কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ‘বট’ ও ‘ফেইক আইডি’ ব্যবহার করে একটি দেশবিরোধী চক্র ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।

সারাদেশে যখন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করছে, ঠিক তখনই নেতৃবৃন্দের ইমেজ নষ্ট করতে এবং সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে এই অপচেষ্টা চালানো হচ্ছে।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক  ফজলে রাব্বি আহসান এমন যৌথ বিবৃতিতে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, যারা এসব সাইবার অপরাধের সাথে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

Manual8 Ad Code

একই সাথে তারা দেশবিরোধী চক্রের এমন ভুয়া ও মনগড়া সংবাদে সমাজের সর্বস্তরের মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

ছাত্রদল নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অগ্রযাত্রা থামানো যাবে না।

এ ধরণের ন্যাক্কারজনক কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31