শিরোনামঃ-

» সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র বিক্ষোভ সমাবেশে বক্তারা ‘সাম্প্রদায়িক উসকানি দিয়ে মোদী সরকার আগুন নিয়ে খেলছে’

প্রকাশিত: ১১. মে. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে মুসলিম হত্যার প্রতিবাদ এবং ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পীর মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আসলাম রহমানী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, ইকবাল আহমদ চৌধুরী, সাহিদুর রহমান চৌধুরী, নেছার আহমদ চৌধুরী, মোহাম্মদ এহসানুল হক তাহের, এম এ রহিম, এডভোকেট মামুন আহমদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা খায়রুল ইসলাম, মো. কামরুল ইসলাম, কাজী সজিব আহমদ তালুকদার, মো. ময়না মিয়া, বরকত উল্লাহ বুলু, হাফিজ আহসান খান, মকসুদ আহমদ, হাফিজ মাসুম আহমদ, রিশান আহমদ, মাওলানা জালাল উদ্দিন জালালী, মাওলানা মাহমুদ সুলতান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, উপমহাদেশের শান্তি ও সম্প্রীতি আজ কঠিন পরীক্ষার মুখোমুখি।

ভারতের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ যখন ধর্মীয় বিদ্বেষ ছড়ান, তখন তা পুরো সমাজে ঘৃণা ও সহিংসতার আগুন জ্বালিয়ে দেয়।

Manual7 Ad Code

শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, শুভেন্দু অধিকারীর মুসলিমবিরোধী কটূক্তি কোটি কোটি মানুষের হৃদয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

Manual6 Ad Code

একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাষা হওয়া উচিত সংযমী ও মানবিক। কিন্তু তিনি বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—শুভেন্দু অধিকারীকে এই বক্তব্যের ভয়াবহতা উপলব্ধি করতে হবে এবং ভারতের মুসলিম সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

Manual7 Ad Code

সমাবেশে বক্তারা আরও বলেন, ভারত কোনো একক ধর্মের রাষ্ট্র নয়; এটি বহু ধর্ম ও সংস্কৃতির দেশ। সেখানে মুসলমানদের ওপর নির্যাতন এবং উসকানিমূলক রাজনীতি কখনোই গ্রহণযোগ্য নয়।

বক্তারা বাংলাদেশের জনগণকে সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং মানবতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Manual7 Ad Code

সমাবেশে সিলেট ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930