শিরোনামঃ-

» শাপলা চত্বরে শহীদদের স্মরণে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫. মে. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার দাবিতে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (৫ মে) বাদ যোহর নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে আয়োজিত এই সভায় বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সেক্রেটারি মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মাওলানা আসলাম রাহমানীর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মুফতী তাহুরুল ইসলাম, পীর মাওলানা বশির আহমদ, এইচ. এম মঈনুল ইসলাম আশরাফী, হাফিজ মাওলানা রইচ উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ মাদানী, হাফিজ তাকবির আহমদ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম, হাফিজ মাওলানা মাসুম আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ৫ মের রাতকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন।

তারা বলেন, সেদিন শান্তিপূর্ণ ইবাদত ও প্রতিবাদে লিপ্ত আলেম-ওলামা ও সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তা আধুনিক সভ্যতায় কল্পনা করা যায় না।

বক্তারা এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হয়নি।

Manual5 Ad Code

সাম্প্রতিক সময়ে বিভিন্ন তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের কথা উল্লেখ করে বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা এবং হত্যাকাণ্ডের ধরন নিয়ে অনেক নতুন তথ্য বেরিয়ে আসছে।

Manual1 Ad Code

বিভিন্ন স্থানে গণকবর ও গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, অতীতের সরকার সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এখন সময় এসেছে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার।

শাপলা চত্বরের ঘটনা শুধু কোন নির্দিষ্ট দলের রাজনৈতিক বিষয় নয়; এটি ছিল নিরীহ মানুষের ওপর রাষ্ট্রীয় বর্বরতা। এর সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

আলোচনা সভা শেষে ২০১৩ সালের ৫ মে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কোর্ট পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শাহ আলম।

মোনাজাতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং যারা এখনো সেই দিনের ক্ষত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, তাদের দ্রুত সুস্থতা ও সহায়তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮১ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031