শিরোনামঃ-

» প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হলেন আব্দুল মাজিদ চৌধুরী

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল মাজিদ চৌধুরী। সম্প্রতি পত্রিকাটির সম্পাদক মারুফ খান কামাল তাকে নিয়োগ প্রদান করেছেন।

Manual1 Ad Code

মো. আব্দুল মাজিদ চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে তার বস্তুনিষ্ঠ প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

Manual3 Ad Code

নতুন এই দায়িত্ব পাওয়ায় তিনি সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং জনমানুষের কথা আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “প্রতিদিনের বাংলাদেশ-এর মতো একটি জাতীয় পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। আমি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করবো।”

পত্রিকার কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সিলেট অঞ্চলের সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে।

এদিকে, এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়ায় আব্দুল মাজিদ চৌধুরীকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

Manual6 Ad Code

তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধির দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজ সংক্রান্ত বিষয়ে mazidchy786@gmail.com ও ০১৩০৬০৪২৪৬৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৫১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930