শিরোনামঃ-

» সিলেটে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

গণভোটের রায় অমান্য করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে

নিউজ ডেস্কঃ
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বন্দরবাজার পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়। এরপর নগরীর বিভিন্ন পয়েন্টে জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন ১১ দলীয় ঐক্যের সিলেট মহানগর নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে সিলেট মহানগর ১১ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল।
ছাত্র-জনতার প্রত্যাশা ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে ফের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা শুরু করেছে। ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থার পথে হাঁটছে।
যা জুলাই গণঅভ্যুত্থান ও জনগণের সাথে প্রতারণার শামিল। বিএনপি সরকার গায়ের জোরে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করছে। তাদের প্রতিটি পদক্ষেপই আজ জনস্বার্থের পরিপন্থী।
তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একইসাথে জাতীয় সংসদ এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রায় দিয়েছিল।
জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি দুটি শপথ নিলেও, বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে।
পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও, সরকার তা উপেক্ষা করে গত ১৫ মার্চ সংসদে লোক দেখানো সংবিধান সংশোধন সম্পর্কিত ‘সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেয়। আমরা বিশ্বাস করি, সংবিধানের কাঠামোগত আমূল সংস্কার ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।
তাই সরকারের এই গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে ঐদিন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে এবং সংসদ ও রাজপথে জনরায় বাস্তবায়নের আপসহীন লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করছে।
সংসদে সংখ্যাধিক্যের ক্ষমতা অপব্যবহার করে জনগণের পবিত্র রায়কে আজ চরমভাবে অবজ্ঞা করা হচ্ছে। সরকারের এই একগুঁয়েমি ও জনবিমুখ অবস্থান দেশকে আজ এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
এমতাবস্থায় চুপ থাকা মানেই ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে বরণ করে নেওয়া। তাই নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে রাজপথের দুর্বার আন্দোলনে শামিল হয়ে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান তারা।
লিফলেট বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিন, সদস্য সচিব কামরুল হাসান আরিফ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হছাইন ও জেলা সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের সিলেট মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মনজুরে মাওলা, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, সিলেট জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর আমীর মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930