- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিলেটে ১১দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’র উদ্বোধন
প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০২৬ | রবিবার
শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা জানতে বই পড়ার বিকল্প নেই : সিসিক প্রশাসক
নিউজ ডেস্কঃ
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন হলো ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”।
রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায় কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান-এর বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি।
তিনি আরও বলেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা জানতে হলে বই পড়ার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত চৌধুরী এবং সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, লুৎফর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি জায়েদ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মুহাম্মদ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক লাবিব রেজা, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এহসানুল হক করিম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুমার রাজ, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আলি, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিদ হোসেন সাবু, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন হাবীব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান, ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট ল’কলেজ ছাত্রদলের সভাপতি সোয়েব আহমদ, ল’কলেজের যুগ্ম সম্পাদক এনাম, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, ছাত্রদল নেত্রী মাইশা জোতি, আলোর অন্বেষণ এর সাহিত্য সম্পাদক ইলহাম সাদী, ছড়াকার ও প্রকাশক কামরুল আলম, কবি কুবাদ বখত রুবেল, কবি মুস্তাফিজ, কবি কয়েস আহমদ, কবি মোস্তাফিজ সৈয়দ, কবি জেনারুল হক, গীতিকবি বাহা উদ্দিন বাহার, কবি সুফি আকবর, আলোর অন্বেষণ সদস্য আকবর হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক পাঠক-দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কমল সাহিত্য পরিষদ সিলেটের সদস্য মোস্তাক আহমদ সাকেল।
উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ গ্রন্থমেলা চলবে।
ঢাকা সহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর