- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট পেট্রোল পাম্প এসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, এলপিজি এবং ট্যাংক লরী সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন সিলেট পেট্রোল পাম্প এসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, এলপিজি এবং ট্যাংক লরী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, সিলেট বিভাগের পেট্রোল পাম্পগুলোতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছিল সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে নেতৃবৃন্দ।
পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং ষ্টেশনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরেই সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং ষ্টেশনে চাঁদাবাজি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রশাসন বিভিন্ন অজুহাত দেখিয়ে পেট্রোল পাম্পগুলোতে জরিমানা করে আসছিলেন।
এরই প্রতিবাদে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। আজ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সুষ্টু সমাধানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম, জিহাদ আহমদ, খান মো. ফরিদ উদ্দিন বাবর, সায়েম আহমদ, লোকসান আহমদ মাছুম, মনোয়ার হোসেন, সাইমুন আলম সেবু, জুবের আহমদ খান, আব্দুল মুমিন, রফিকুল ইসলাম, সায়েদ আহমদ, নুরুল ওয়ায়েদ আলতাফি, রিয়াদ উদ্দিন, এনামুল হক রুবেল, কামাল উদ্দিন, সোহেল মিয়া সহ ট্যাংক লরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর