শিরোনামঃ-

» যুবনেতা কাওসারুজ্জামান চৌধুরীর পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২৬ | শুক্রবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. কাওসারুজ্জামান চৌধুরীর পিতা হাজী মো. খসরুজ্জামান চৌধুরী বুধবার দিবাগত রাত ২:৫০ ঘটিকায় সিলেট নগরীর নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual7 Ad Code

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২৬ এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Manual2 Ad Code

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন “আমাদের সহযোদ্ধা মো. কাওসারুজ্জামান চৌধুরীর পিতৃবিয়োগে আমরা গভীরভাবে শোকাহত।

মরহুম হাজী মো. খসরুজ্জামান  চৌধুরী একজন পরহেজগার ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Manual2 Ad Code

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং শোকাবহ পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দান করুন। আমিন।”

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30