শিরোনামঃ-
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» সিলেট মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী শিক্ষাশিবির
প্রকাশিত: ২৭. মার্চ. ২০২৬ | শুক্রবার
সমাজ উন্নয়নে ওয়ার্ড দায়িত্বশীলদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : এডভোকেট জুবায়ের
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।
আর্ত-সামাজিক উন্নয়নে ওয়ার্ড দায়িত্বশীলদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিলনা। কিন্তু আল্লাহর উপর ভরসা করলে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইসলামের বিজয়ের অসংখ্য নজিরও রয়েছে।
বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল। আমাদের শীর্ষ দায়িত্বশীলদের শহীদ করা হয়েছে। শেষ পর্যন্ত জুলুমকারীদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এদেশে ইসলামের শিকড় অনেক গভীরে।
আবারো যদি কেউ ইসলামী আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকেও লজ্জাজনক পরিনতি বরণ করতে হবে। আমরা যদি আমাদের নীতিতে অটল থাকতে পারি, চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারি। তাহলে আমাদের কেউ দমিয়ে রাখতে পারবেনা।
তিনি বলেন, আমাদের রাখতে হবে পৃথিবীর জীবনই শেষ নয় বরং আমাদের লক্ষ্য অনন্তকালের ঠিকানা।
মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়ে আখেরাতে চিরস্থায়ী সফল হওয়ার সুযোগ দিয়েছেন।
দুনিয়ার পরীক্ষার ব্যর্থতা যেন আমাদের জাহান্নামী না করে দেয়, এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ইকামতে দ্বীনের আন্দোলনে সক্রিয় থেকে দায়িত্বশীল হিসেবে আমাদের ইহকালিন সফলতা ও পরকালিন মুক্তি নিশ্চিত করতে হবে।
সমাজ, দেশ ও রাষ্ট্র সকল পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সবার আগে নিজেদের চারিত্রিক মানকে উন্নত করতে হবে।
তিনি শুক্রবার (২৭ মার্চ) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্ড-সভাপতি সেক্রেটারী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে মহানগরীর আওতাধিন সকল ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সেক্রেটারীগণ অংশ নেন।
শিক্ষাশিবিরে আলোচনা পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
দারসুল কুরআন পেশ করেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার। এছাড়া শিক্ষাশিবিরে মহানগর ও থানা জামায়াত দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের জন্য নতুন সংকট অপেক্ষা করছে।
ক্ষমতাসীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খাকে জলাঞ্জলী দেয়ার ষড়যন্ত্র শুরু করেছে।
জামায়াতে ইসলামী জুলাই শহীদ ও আহতদের ত্যাগকে বিসর্জন দিতে দিবেনা।
জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে জামায়াত সংসদে ও রাজপথে অগ্রনী ভুমিকা পালন করবে। এদেশে আর কাউকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবেনা।
এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


