- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» উরশ শরীফের আলোচনায় বক্তারা রকীব শাহের সাহিত্যভাণ্ডার আমাদের অমূল্য সম্পদ
প্রকাশিত: ২৫. মার্চ. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেছেন, ‘আধ্যাত্মিকতার দিক থেকে হযরত রকীব শাহ্ ছিলেন, অতি উজ্জ্বল ব্যক্তিত্ব।
তাঁর বিশাল সাহিত্যভাণ্ডার, জীবনাদর্শ ও সাধনা আমাদের অমূল্য সম্পদ। তিনি মরমি সঙ্গীত, কবিতা ও প্রবন্ধ রচনায় ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী।’
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় ‘রকীব শাহ্ পরিষদ, কাজীটুলা, সিলেট’ আয়োজিত “রকীব শাহের জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
রকীব শাহ্ পরিষদের সভাপতি ড. কাজী কামাল আহমদের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন, অ্যাডভোকেট এম.এ মালিক ও শহীদুল ইসলাম সেলিম।
বক্তারা আরও বলেন, ‘রকীব শাহ্ বাংলাদেশের সর্বাধিকসংখ্যক সূফি-শাস্ত্র-গ্রন্থ রচনা করেছেন। তিনি নিরন্তর ধর্মচর্চায় নিমগ্ন থেকেও ব্যক্তিগত আবেগ অনুভূতি ও উপলব্ধি কবিতা, সঙ্গীত ও প্রবন্ধাকারে প্রকাশ করেছেন।
নানা দেশ পরিভ্রমণকারী রকীব শাহের সৃষ্টিকর্মে বিশ্বের বহুবিধ ভাব ও চিন্তা-চেতনার প্রকাশ ঘটেছে।
রকীব শাহ্ সূফি চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ একজন উচ্চমার্গের সফল সাধক ছিলেন।’
এর আগে, গত মঙ্গলবার (২৪ মার্চ) সিলেট নগরের কাজীটুলায় হজরত রকীব শাহ্ এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ শুরু হয়।
এদিন অনুষ্ঠানমালায় ছিল, কোরানখানি, মিলাদ মাহফিল, গিলাফ চড়ানো ও সামা মাহফিল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উরশ শরীফের শেষ দিনের নানা আয়োজনে ভক্ত-অনুরাগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন, হজরত রকীব শাহ্ (রহ.)-এর মাজারের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


