শিরোনামঃ-

» হাব সিলেট অঞ্চলের ইফতার মাহফিল

প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

বর্তমান সরকার সবাইকে নিয়ে সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়তে চায় : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিউজ ডেস্কঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অতীতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে সিলেটের উন্নয়ন হয়েছে।

Manual7 Ad Code

এবারও সিলেটের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে। বর্তমান সরকার সবাইকে সাথে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চায়।

Manual7 Ad Code

বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের সার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে।

Manual4 Ad Code

বর্তমান পরিস্থিতিতে সরকার প্রবাসীদের পাশে রয়েছে। রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির অর্জনের মাস। এই মাস প্রকৃত আত্মশুদ্ধি অর্জন করতে হবে ও আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে।

তিনি শনিবার (১৪ মার্চ) হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বংলাদেশ (হাব) সিলেট অঞ্চল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাদিরের পরিচালনায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও  বিমান বাংলাদেশ এয়ারলাইন সিলেট জেলা ব্যবস্থাপক মোঃ শরিফুল আলম।

হাব সিলেট অঞ্চলের ভাইস চেয়ারম্যান মাসহুদ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি হিজকিল গুলজার, আটাব সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান, হাব সিলেট জোনের সাবেক চেয়ারম্যান মাওলানা খাজা মাইন উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী শিরু ও সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আমজাদ প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিমান সহ বিভিন্ন এয়ারলাইন, ব্যাংক ম্যানেজার সহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930