শিরোনামঃ-

» দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি,  সাফল্যের গৌরবময় পথচলা

প্রকাশিত: ২৮. ফেব্রুয়ারি. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেট ডটকম ১৫ বছর পূর্ণ করেছে।

২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই সংবাদমাধ্যমটি সময়ের সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অল্পদিনের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করে নেয়।

বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নীতি-নৈতিকতার প্রতি কঠোর অঙ্গীকারই দৈনিকসিলেট ডটকমকে সিলেট বিভাগসহ দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী পাঠকদের কাছেও জনপ্রিয় করে তুলেছে।

Manual4 Ad Code

গত দেড় দশকে স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, প্রবাসীদের খবর, রাজনৈতিক-সামাজিক অঙ্গন এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের নানা দিক তুলে ধরে দৈনিকসিলেট ডটকম একটি শক্ত অবস্থান তৈরি করেছে।

দ্রুত সংবাদ পরিবেশন, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এটি পাঠকমহলে বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে।

Manual8 Ad Code

১৫তম বর্ষপূর্তি উপলক্ষে দৈনিকসিলেট ডটকমের সম্পাদক, সিলেটে অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ মুহিত চৌধুরী এক বিবৃতিতে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

Manual5 Ad Code

তিনি বলেন, পাঠকদের ভালোবাসা ও আস্থাই এই দীর্ঘ পথচলার প্রধান প্রেরণা।

এছাড়া তিনি দৈনিকসিলেট ডটকমের সকল স্টাফ, প্রতিনিধি, ব্যুরো প্রধান ও সংশ্লিষ্ট সকল সহকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও সততার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে।

নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে-সত্য ও সাহসের পথচলায় দৈনিক সিলেট ডটকম এগিয়ে যাবে আরও বহু বছর এমন প্রত্যাশা সবার।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30