শিরোনামঃ-

» বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী

প্রকাশিত: ২৮. ফেব্রুয়ারি. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি সিলেটকে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন বলে আখ্যায়িত করেছেন, সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সদস্য এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক পদে এডভোকেট জুবায়ের বক্ত জুবের এবং কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে এডভোকেট মোহাম্মদ জুয়েল নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথি আব্দুল কাইয়ূম চৌধুরী আরো বলেন, বালাগঞ্জ-ওসমানীনগরের বিপুল সংখ্যক মানুষ সিলেট নগরীতে বসবাস করছেন।

Manual2 Ad Code

তাদের কার্যক্রম নাগরিক অগ্রযাত্রাকে তরান্বিত করছে। দুটি উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন ও ভ্রাতৃত্ব সুদৃঢ় রাখার জন্য এই আঞ্চলিক সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

Manual5 Ad Code

সমিতির সভাপতি খন্দকার শিপার আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদার।

সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, সমিতির সদস্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুছ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এডভোকেট নূর উদ্দিন, অধ্যক্ষ আলী আহমদ খান, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, অধ্যক্ষ ছূরাব আলী, ডা. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, হাসিনা মহি উিিদ্দন, আলা হোসেন, ডা. সাকির আহমদ শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমদ, আব্দুল জলিল জিলু, এডভোকেট খন্দকার করিম উদ্দিন, কাজী আফম কাইয়ূম, জাহিদুর রহমান চৌধুরী, কবি নাজমুল আনছারী, চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, বোরহান উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখা সভাপতি মো. শামসুল আলম প্রমুখ।

Manual4 Ad Code

শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক এমএ মতিন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930