শিরোনামঃ-

» জামায়াত যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চায় : মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

সিলেট মহানগর জামায়াতের ছাগল বিতরণ

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চায়। সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা চায়।

Manual3 Ad Code

যাকাতভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। আজকে ছাগল বিতরণের মাধ্যমে কিছু ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তারা হালাল রুজির মাধ্যমে পরিবারের ভরণপোষন চালিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

তিনি বলেন, সমাজের হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। সামর্থবানদের উপর তাদের হক রয়েছে। যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ।

গরীব সারাজীবন গরীব থাকবে এটা ইসলামের শিক্ষা নয়। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে।

Manual4 Ad Code

এজন্য প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বনির্ভরতার সুযোগ দেয়া। আর স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের ছাগল বিতরণ একটি মহৎ উদ্যোগ। আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র মানুষের হক তাদের কাছে ফিরিয়ে দিতে চাই।

তিনি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় জনকল্যাণ তহবিল থেকে দারিদ্র বিমোচনের লক্ষ্যে হত দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সদর উপজেলা আমীর নাজির উদ্দিন প্রমূখ। ছাগল বিতরণ শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30