শিরোনামঃ-
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়
- সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন : বাসদ
- কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট সহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ
- ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
» উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী ছড়িয়ে সাফল্যের স্বাক্ষর রাখছেন
প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের শিক্ষার্থীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেধা, দক্ষতা ও কর্মপ্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
সিলেটের শিক্ষার্থীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেধা, দক্ষতা ও কর্মপ্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- এমন মন্তব্য করেছেন বক্তারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার এক অভিজাত হোটেলে ইয়েস গ্রুপ-এর আয়োজনে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রুপের কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকার, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়েস গ্রুপের সিইও মো. নুরুজ্জামান মনি বলেন, “প্রবাসী অধ্যুষিত এই নগরী সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছেন।
তারা বিদেশে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা গেলে সিলেটের তরুণরা বিশ্ব প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে। এ ক্ষেত্রে ইয়েস গ্রুপ শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকার মাহফুজুর রহমান এবং লেখক ও সাংবাদিক লোকমান আহমদ।
বক্তারা বলেন, ইয়েস গ্রুপ সিলেটের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, প্রয়োজনীয় গাইডলাইন প্রদান এবং ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তরুণদের জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আইডিপি সিলেটের টেস্ট সুপারভাইজার মাহফুজ ইসলাম, টুফেল আইবিটি সিলেট জোনের রিজিওনাল ম্যানেজার রামিসা, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সার্ভিসেস ম্যানেজার হুমায়ূন কবির, অ্যাকাউন্ট রিলেশনশিপ অফিসার মুহিবুর রহমান সহ বিদেশে উচ্চ শিক্ষায় অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ইয়েস একাডেমি-এর সাফল্যের কথাও তুলে ধরা হয়। উল্লেখ্য, ইয়েস গ্রুপের সিস্টার কনসার্ন ইয়েস একাডেমি ইতোমধ্যে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ‘টপ পারফর্মার অব সিলেট’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইফতার ও দোয়া মাহফিলে ইয়েস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার
সর্বশেষ খবর
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- তেতলী ইউনিয়ন বিএনপির সাথে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ আলমের মতবিনিময়
- সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন : বাসদ
- কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- সিলেট সহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় আইন বাস্তবায়নে গুরুত্বারোপ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর