শিরোনামঃ-

» চিকিৎসকদের সম্মানে সিলেটে ইবনে সিনা হাসপাতালের ইফতার ও আলোচনা সভা

প্রকাশিত: ২৪. ফেব্রুয়ারি. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

রমজানের আত্মশুদ্ধির শিক্ষা চিকিৎসাসেবায় প্রতিফলিত হওয়া প্রয়োজন : মাওলানা হাবিবুর রহমান

নিউজ ডেস্কঃ
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড-এর চেয়ারম্যান (এইচএমসি) মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দুনিয়ায় প্রকৃত শান্তি অর্জন করতে হলে কোরআনের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, যারা সত্যিকার ঈমান নিয়ে কোরআনের পথে চলবে এবং সৎ ও যোগ্য মানুষ হিসেবে সমাজে দায়িত্ব পালন করবে, আল্লাহ তাদের জন্য পবিত্র ও সম্মানিত জীবন দান করবেন।

তিনি আরও বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। আজ আমরা পৃথিবীতে আছি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কর্মই স্মরণীয় হয়ে থাকবে। তাই দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি লাভের জন্য সর্বদা আল্লাহর নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি।

Manual8 Ad Code

তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়; এটি মানবতার সেবার অন্যতম মহান ক্ষেত্র। রমজানের শিক্ষা ধারণ করে মানবিকতা, সততা ও দায়িত্ববোধের সাথে রোগীদের সেবা করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টার-এ সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে চিকিৎসকদের নিয়ে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ভিসি প্রফেসর ডা. ইসমাইল পাটওয়ারী, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালক মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন,

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর পরিচালক আব্দুল কাদির খান, পরিচালক ডা. মুদাব্বির হোসেন, ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী, এডিএমএস মেজর (অব.) আ. সালাম চৌধুরী, ম্যানেজার (এডমিন ও ইনচার্জ) মো. বেলাল হোসাইন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ কে এম দাউদ।

এছাড়াও সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, বিভাগীয় প্রধান, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্টবৃন্দ এবং ইবনে সিনা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ ডা. মিসবাহ উদ্দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930