শিরোনামঃ-

» সিসিকের নবমনোনীত প্রশাসককে মিফতাহ্ সিদ্দিকী’র অভিনন্দন

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশনের নবমনোনীত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিলেট নগরীর নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual1 Ad Code

আমি বিশ্বাস করি, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নগরবাসীর প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন।

Manual6 Ad Code

পরিকল্পিত নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন এখন সময়ের দাবি। প্রশাসকের নেতৃত্বে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা প্রত্যাশা করি।

Manual6 Ad Code

মিফতাহ্ সিদ্দিকী সিলেট সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে নবমনোনীত প্রশাসকের সফলতা কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30