শিরোনামঃ-
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে : কয়েস লোদী
- রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর : বাসদ
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
» সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান চৌধুরীর রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল
প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
কালো টাকার ছড়াছড়ি সহ নানা অভিযোগ-শঙ্কা সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান চৌধুরীর
নিউজ ডেস্কঃ
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও বহিরাগতদের দিয়ে মহড়া দেওয়ানো সহ নানা অভিযোগ এবং আশঙ্কার বিষয় জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, ‘সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) সংসদীয় আসনের মধ্যে বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনবহুল এলাকা।
এতে পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন আছে। কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি, বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির অনেক লোক বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচারণার বাহানায় সাধারণ ভোটারগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি করার অপচেষ্টা চালাচ্ছে।
আমরা এলাকার জনসাধারণ ও ভোটারদের মাধ্যমে আরো জানতে পেরেছি, বহিরাগত সন্ত্রাসীরা বিয়ানীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানসহ ব্যালট বাক্স ছিনতাই করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও বাহিরাগতরা।
আমরা আরোও জানতে পেরেছি, বহিরাগতরা সাধারণ ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে নগদ অর্থ প্রদানের মাধ্যমে ভোট কেনা-বেচাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করছে।’
আবেদনপত্রে সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী আরও উল্লেখ করেন- ‘এসব আশঙ্কা ও অভিযোগ আমরা ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাখিল করি এবং সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবরে আরেকটি অভিযগে দায়ের করি। কিন্তু দুঃখের বিষয়, এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ফলে বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন না করায় উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টি বিবেচনা করা একান্ত আবশ্যক।’
এ অভিযোগের অনুলিপি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সহকারী রিটানিং অফিসার বরাবরেও দাখিল করেছন এমরান আহমদ চৌধুরী।
এদিকে, সাক্ষাতকালে সিলেট-৬ আসনের বিএনপরি প্রার্থীকে সর্বপ্রকার নিরাপত্তা প্রদান ও সকল অপ্রীতিকর ঘটনা ঠেকানোর আশ্বাস প্রদান করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৬ বার
সর্বশেষ খবর
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর