শিরোনামঃ-

» অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব : রেজাউল হাসান কয়েস লোদী

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার


Manual6 Ad Code

৫ শতাধিক মানুষের মাঝে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

Manual2 Ad Code

আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘ দুই দশক ধরে ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সহযোগিতায় মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, শুধু রমজান নয়, বছরের বিভিন্ন সময় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এই ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়াচ্ছে- এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

Manual5 Ad Code

তিনি আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এই ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো ত্যাগ, সংযম ও মানবতার সেবায় আত্মনিয়োগ- এই চেতনাকে ধারণ করেই সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

Manual1 Ad Code

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেটের দক্ষিণ সুরমার লাওয়াইস্থ এলাকায় আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্রসামগ্রী বিতরণকালে বিএনপির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, হযরত শাহজালাল মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30