শিরোনামঃ-

» সিলেটের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের চিন্তা ও নেতৃত্বের ওপর : মাহমুদুল হাসান

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
তারুণ্যের ভাবনায় আগামীর সিলেট। প্রশ্ন উত্তরে মুখরিত হল তরুণ প্রজন্ম।

Manual4 Ad Code

তারুণ্যের চিন্তা, স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সিলেটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন “তারুণ্যের ভাবনায় আগামীর সিলেট”।

Manual6 Ad Code

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হয়েছেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)।

Manual7 Ad Code

দরগাহ গেইটের কেমুসাস হল (মুসলিম সাহিত্য সংসদ) মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি ছাত্রনেতা যাকাওয়াত চৌধুরী পাশা ।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, তরুণ ও সচেতন যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে তরুণরা সিলেটের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, নগর ব্যবস্থাপনা, সুশাসন ও রাজনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে একের পর এক জ্ঞানভিত্তিক প্রশ্ন উত্থাপন করেন। প্রতিটি প্রশ্নের উত্তরে মাহমুদুল হাসান তার দায়িত্বশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আগামীর সিলেট নিয়ে সুস্পষ্ট ভিশন তুলে ধরেন।

তিনি বলেন, “সিলেটের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের চিন্তা ও নেতৃত্বের ওপর। আমি চাই তরুণরা রাজনীতিকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখুক, ক্ষমতার লড়াই হিসেবে নয়।”

Manual5 Ad Code

তিনি আরও বলেন, সিলেটকে চাঁদাবাজি, বৈষম্য ও অবহেলার রাজনীতি থেকে মুক্ত করে একটি ন্যায়ভিত্তিক ও কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করাই তার লক্ষ্য।

অনুষ্ঠানজুড়ে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনায়তনে সৃষ্টি হয় আশাবাদী ও ইতিবাচক পরিবেশ। আয়োজকরা জানান, এমন আয়োজন তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল নেতৃত্বের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31