শিরোনামঃ-

» হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে জাগপা সিলেট জেলা আহবায়ক কমিটির গণসংযোগ

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক কমিটির উদ্যোগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক আহবায়ক মো. মাহিন আহমদ মাহি ও সদস্য সচিব ফরিদ আহমদের নেতৃত্বে নগরীর বন্দর বাজার এলাকার বিভিন্ন মার্কেটে  দাঁড়িপাল্লায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা জাগপা’র যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, জুয়েল আহমদ, যুগ্ম সদস্য সচিব হাসমত আলী ও দেলওয়ার হোসেন, সদস্য ইসহাক মিয়া, মুহিন আহমদ চৌধুরী, আয়েল আহমদ, সাজু মিয়া, সুলেমান আহমদ, জুয়েল আহমদ, আবু খালেদ জীবন, মনির হোসেন, প্রশান্ত চন্দ্র, শিমুল আহমদ, কালাম আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

গনসংযোগকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন দল নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে কিন্তু জনগণের কল্যাণ ও উন্নয়নে কোন কাজ করেনি।

Manual1 Ad Code

সিলেট-১ আসনে জামায়াত এবং ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও আদর্শবান পার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Manual4 Ad Code

এসময় নেতৃবৃন্দ দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31