শিরোনামঃ-

» ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব” : ডাক্তার. আখলাক আহমেদ

প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code

ছাতক প্রতি‌নি‌ধিঃ
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার আখলাক আহমেদ ব‌লে‌ছেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়া সম্ভব ব‌লে মন্তব‌্য ক‌রেন। মান অ‌ভিমান ভেদা‌ভেদ ভুলে সকল নেতাকমীরা ঐক্যবদ্ধভা‌বে দেয়াল ঘ‌ড়ি প্রতী‌কের প‌ক্ষে মা‌ঠে কাজ কর‌তে হ‌বে।

Manual6 Ad Code

খেলাফত মজলিস ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হ‌চ্ছেন, হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির–এর বিজয় নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকা‌লে ছাত‌কে খেলাফত মজলিসের উদ্যোগে উপ‌জেলার সু‌লেমান ক‌মিউনি‌টি সেন্টা‌রে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আস‌নে সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপ‌তি মাওলানা ইমান উদ্দি‌নের সভাপি‌ত্বে ও জেলা সাধারন সম্পাদক মাওলানা আকিকুর রহমান আকি‌কের প‌রিচালনায় অনু‌ষ্টিত সভায় প্রধান অ‌থি‌তি হিসেবে তি‌নি এসব কথা ব‌লেন।

Manual8 Ad Code

অনু‌ষ্ঠিত সভায় বিশেষ অ‌থি‌তি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম, সভাপতি, সিলেট মহানগর মাওলানা ইমাম উদ্দিন, জেলা সভাপতি প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় খেলাফত মজলিস বদ্ধপরিকর।

Manual5 Ad Code

এ লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930