- জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবনের দাবি উত্থাপন করলেন এমপি এম এ মালিক
- সিলেটে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সম্মেলন
- ইত্তেহাদুল কুররা সিলেটের ফলাফল প্রকাশ
- সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে ১১তম ব্যাচের নবীন বরণ ও এপ্রোন পরিধান অনুষ্ঠান সম্পন্ন
- বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের ফুলেল শুভেচ্ছা
- আল্লামা নূরুদ্দীন আহমদ গহরপুরী (রহ.) নিয়ে এমপি এম এ মালিকের কুরুচিপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা
- বিয়ানীবাজারের জন্য এমপি এমরান আহমদ নিয়ে আসলেন প্রায় ৪৭ কোটি টাকার প্রকল্প
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
- বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনায় সিলেট মহানগর জামায়াতের উদ্বেগ
- গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া
» শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ব্যবসায়ী সংগঠনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০২৬ | সোমবার
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের নৈতিক দায়িত্ব : আব্দুর রহমান রিপন
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের নৈতিক দায়িত্ব।
শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা যেন শীতের কারণে পড়াশোনায় ব্যাঘাত না ঘটায়, সেদিকে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
ব্যবসায়ী সংগঠন শুধু ব্যবসায়িক স্বার্থ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
সোমবার (৫ জানুয়ারি) বাদ যোহর বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর মাছিমপুরস্থ জামেয়া মাছূমিয়া ইসলামিয়া মাদ্রসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার শিক্ষা সচিব শিব্বির আহমদ এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লায়েক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব মো. মারুফ আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, কোষাধক্ষ্য মো. নাহিদুর রহমান, ফেডারেল মার্কেটের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মধুবন সুপার মার্কেটের সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, কোষাধক্ষ্য মো. রিয়াদ রহমান, জামেয়া মাছূমিয়া ইসলামিয়া মাদ্রসার সহকারি শিক্ষা সচিব আনওয়ার হুছাইন, শিক্ষক মুহি উদ্দিন সুলাইমান, জুবায়ের আহমদ, ফয়জুল হাসান, সাইফুর রহমান, মো. ইয়াহইয়া, রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও ব্যবসায়ীদের পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, জামেয়া মাছূমিয়া ইসলামিয়া মাদ্রসার শিক্ষক ও নাইওরপুল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা শাহিরুজ্জামান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৯ বার
সর্বশেষ খবর
- জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবনের দাবি উত্থাপন করলেন এমপি এম এ মালিক
- সিলেটে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সম্মেলন
- ইত্তেহাদুল কুররা সিলেটের ফলাফল প্রকাশ
- সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজে ১১তম ব্যাচের নবীন বরণ ও এপ্রোন পরিধান অনুষ্ঠান সম্পন্ন
- বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের ফুলেল শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর