- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেটে ৮ দলের বিভাগীয় সমাবেশে জনস্রোত
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
ফ্যাসিবাদী সরকারের পতন হলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে : ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে। এক দল লুটপাট করে দেশে-বিদেশে বেগম পাড়া বানিয়েছে।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও জুলাই আকাঙ্খা পূরণে তারা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাদের সংস্কার ও গণভোটে আপত্তি।
তিনি শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মূল সমাবেশ বেলা ২টা থেকে শুরু হলেও বেলা ১১টা থেকেই শুরু হয় আলিয়া মাদ্রাসা মাঠ মুখী জনস্রোত। বেলা ১টার আগেই মাঠ লোকে লোকারন্য হয়ে আশপাশের এলাকা জনস্রোত ছড়িয়ে পড়ে।
প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও জাতির আশা আকাঙ্খা পূরণে দেশপ্রেমিক ইসলামী ও সমমনা ৮ দল মাঠে রয়েছে। আমাদের যেসব ইসলামী দলের ভাইয়েরা এখনো বাকী রয়েছেন, আপনাদেরকেও আমাদের সাথে আসার অনুরোধ করছি। এটা আপনাদেরই আঙ্গিনা, আপনাদের স্বাগত জানাতে আমরা সর্বদা প্রস্তুত।
ডা: শফিকুর রহমান বলেন, আমাদেরকে বিভিন্ন শক্তির ভয় দেখানো হয়। যারা হাসিমুখে ফাঁসির রশি গলায় পড়ে তাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আল্লাহ ছাড়া কাউতে পাত্তা দিতে চাইনা। জুলুম, চাঁদাবাজী ও দখলবাজি বন্ধ করুন। জনগণ আর এসব বরদাশত করবেনা। মানবিক বাংলাদেশে আর কাউকে ফ্যাসিবাদী আচরণ করতে দেয়া হবেনা। কারণ জনগণ আজ জেগে উঠেছে। জনতার বিজয় হবেই।
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে ইসলামী ও সমমনা ৮ দল সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খ মাওলানা মামনুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাদের, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ প্রফেসর মাওলানা মুহাম্দ ইউনুছ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মজিদ আতাহারি, বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট এ.কে.এম আনোয়ারুল হক চান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, আজকে বাংলাদেশের মধ্যে ৫৪ বছর ধরে যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তাদেরও চরিত্র আমরা দেখেছি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খ মাওলানা মামনুল হক বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, বিদেশী আধিপত্যবাদী শক্তির বাংলাদেশী ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিপীড়িত হয়েছেন, কারানির্যাতিত হয়েছেন, ফাঁসির কাষ্ঠে বরণ করেছেন, জেলজুলুমের শিকার হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তবুও অন্যায়ের সামনে, জুলুমের সামনে মাথানত করে নাই। তাই, আজ যখন জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, বাংলাদেশ বিরোধী বিদেশী আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশী কায়েমি শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদীকে জায়গা করতে দিবে না, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদেরকে মনে রাখতে হবে, ২০২৬ সালের যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্য ঐতিহাসিক গণভোটের নির্বাচন। তাই ৮ দলের নেতাকর্মীরা প্রতি ঘরে ঘরে, প্রতি জনে জনে নিজেদের দলীয় প্রতীকের পাশাপাশি গণভোটের ‘হ্যা’কে বিজয়ী করতেও কাজ করতে হবে। মনে রাখতে হবে, জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ আজ দুই শিবিরে বিভক্ত হয়েছে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। তারা চিন্তা করে বিগত সময়ে, বছরের পর বছর, একদল শাসন করেছে, আগামীতেও কোনো দল বছরের পর বছর একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মধ্যে দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে, মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করবে। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে, প্রত্যাখ্যান করবে। ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেন, একটি দল ইসলামী দলের সাথে সব সময় প্রতারণা করে আসছে। তারা শরিয়া আইনে বিশ্বাস করেনা। এদের সাথে ইসলামী দলের কোন সম্পর্ক থাকতে পারবেনা। আগামী ইসলামী ও সমমনা ৮ দলের প্রার্থীদের বিজয়ী করে তাদের শিক্ষা দিতে হবে।
বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট এ.কে.এম আনোয়ারুল হক চান বলেন- দেশের সবগুলো বিভাগীয় সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। জুলাই বিপ্লবের স্বাধীনতার সুফলকে জাতির ঘরে পৌছে দিতে হবে। ইশ্বরদিতে কুকুর ছানা হত্যা নির্মম, এটার নিন্দা আমরাও জানাই। কিন্তু এটাকে নিয়ে মিডিয়ার অতিকথন উদ্দেশ্যপ্রনোদিত। অথচ সীমান্তে ভারতের মানুষ হত্যা নিয়ে মিডিয়া নিরব থাকা ঠিক নয়। আমরা স্বাধীন নিরপেক্ষ মিডিয়া চাই।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আজকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচী শেষ হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, ইসলামকে বিজয়ী করতে ৮ দলের জোট হয়েছে। আমাদের প্রত্যাশা বাকী সব ইসলামী দলও আমাদের সাথে আসবে।
নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মজিদ আতাহারি বলেন, নারায়ে তাকবির হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ প্রফেসর মাওলানা ইউনুছ আহমদ বলেন, অতীতে সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজী বন্ধ হয়নি।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশে নতুন ফ্যাসিবাদ গজিয়ে উঠার ষড়যন্ত্র চলছে। জুলাই গণঅভ্যুত্থানকে মুছে দেয়ার আয়োজন চলছে।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৮ দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা রক্ত দিবো, জীবন দিবো, শহীদ হবো, তবু থামবোনা। এই দেশে চাঁদাবাজী ও দখলবাজি চলতে দেয়া হবেনা।
মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মোজাম্মেল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সিলেট মহানগর সভাপতি কবির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, কেন্দ্রীয় সাংগঠনিক মাওলানা মাহমুদুল হাসান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা মোহাম্মদ তৌহিদুজ্জামান, আতিকুর রহমান নান্নু মুন্সি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ খান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল আজিজ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আলী হাসান উসামা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা এহতেশামুল হক সাকি, সিলেট অঞ্চল জামায়াতের টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হোসাইন ও খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, ভোট দিলেই দায়িত্ব শেষ হবেনা। ভোট রক্ষা করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ


