- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে বক্তারা
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন
- ওয়েস্ট ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা কমিটি গঠিত
» এনসিপি মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন তাসনিয়া আক্তার লুবনা
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিয়া আক্তার লুবনা।
পেশাগত জীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কাজ করে আসছেন।
তাসনিয়া আক্তার লুবনা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই আস্থা প্রমাণ করে—এনসিপি আজ যোগ্যতা, পরিশ্রম ও সংগঠনের ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করে।
সিলেট মহানগরে সুস্থ রাজনীতি, স্বচ্ছ নেতৃত্ব ও পরিবর্তনের রাজপথ গড়ে তুলতে আমি আরও নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করে যাব।
যারা দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে- এনসিপি তাদের বিরুদ্ধে জনগণের শক্তিশালী কণ্ঠস্বর। আমরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাসী।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও সিলেটবাসীর সমর্থন নিয়ে এনসিপিকে মহানগরে আরও শক্তিশালী ও সংগঠিত করে তুলব, ইনশাআল্লাহ।
পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার এই লড়াইয়ে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’
এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি এনসিপির সঙ্গে যুক্ত আছেন। দলটি রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তিনি সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন বলেও জানা গেছে।
সম্প্রতি অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালকে আহ্বায়ক এবং মো. কিবরিয়া সারওয়ারকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে প্রকাশিত এই নবগঠিত কমিটি সিলেট মহানগরে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
দলীয় নেতৃবৃন্দ জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি সিলেট মহানগরে এনসিপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটি ঘোষণার পর মহানগর সহ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৯৭ বার
সর্বশেষ খবর
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর