শিরোনামঃ-

» আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ৩ ডিসেম্বর দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

Manual3 Ad Code

বুধবার (৩ ডিসেম্বর) সকাল নয়টায় কলেজ ক্যাম্পাসে বেলুন উড়ানো এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।

Manual3 Ad Code

শোভাযাত্রা শেষে কলেজের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

আলোচনা সভাটি পরিচালনা করেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের রেজিস্ট্রার ডা. চৌধুরী জাবির হোসেন তানিম, এবং সভাপতিত্ব করেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন, ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. এম. জামান,

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের সাধারণ সম্পাদক ডা. এ. কে. আজাদ।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ. এস. এম. মাইনুল হাসান।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধিতা ও শারীরিক অসামর্থ্য দূরীকরণে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসার গুরুত্ব অত্যন্ত ব্যাপক।

বাত, ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন স্নায়ুরোগ নির্ণয় ও পুনর্বাসনে এই বিশেষায়িত চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা অপরিসীম।

ওষুধের পাশাপাশি ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপির সমন্বিত চিকিৎসা রোগীদের দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে।

বক্তারা আরও বলেন, “আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেখানে প্রতিবন্ধী সহ প্রত্যেক নাগরিক মর্যাদার সঙ্গে বাঁচবে, প্রয়োজনীয় পুনর্বাসন সেবা পাবে এবং রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সমানভাবে অংশগ্রহণ করবে।”

Manual7 Ad Code

পরে আলট্রাসাউন্ড বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চিকিৎসক, শিক্ষক, ফিজিওথেরাপিস্ট সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30