শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» পুলিশ কমিশনার ও সিসিকের সাথে ৮ দল নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার
৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সহযোগিতার আহ্বান
নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে পৃথক মতবিনিময় করেছেন ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ইসলামী ও সমমনা ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় ৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ কমিশনার মহোদয় সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
এদিকে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পৃথক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সাথে মতবিনিময় করেন ৮ দলের নেতৃবৃন্দ।
এসময় ৮ দলের পক্ষ থেকে সিসিকের কাছে মাঠ ও পানির ব্যবস্থাপনাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সিসিক কর্তৃপক্ষও সমাবেশে সার্বিক সহযোগিতার ব্যাপারে ৮ দল নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


