শিরোনামঃ-

» বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ারাবাজারে দোয়া মাহফিল

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

জাতির এই ক্রান্তিলগ্নে বেগম জিয়ার নেতৃত্ব খুবই প্রয়োজন : মিজান চৌধুরী

নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়ারাবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ৩টায় দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দোয়ারাবাজার উপজেলার প্রয়াত সকল বিএনপি নেতাকর্মীর মাগফেরাত এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual5 Ad Code

মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন, দোয়ারাবাজার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লী অংশ নেন।

Manual7 Ad Code

মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান শাজাহান মাষ্টার, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ চেয়ারম্যান, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সাবেক চেয়ারম্যান আবুহেনা আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, তাইবুর রহমান, আমান উল্লাহ, আব্দুল হক, আফিকুল ইসলাম, নুর আলী ইমরান, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক হোসাইন রাজ, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, সুরমা ইউনিয়ন বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, শাহজাহান মিন্টু, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপি নেতা ওলিউর রহমান, আব্দুল মোতালেব ভুঁইয়া, জাহাঙ্গীর আলম, করম আলী, মামুন মিয়া, সদর বিএনপি নেতা কমর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, আব্দুল মছব্বির, আব্দুল আজিজ, হাফিজুর রহমান, আব্দুল মতিন, মনির উদ্দিন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন যুবদল সভাপতি ইশাদুল হক লাল, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ মজুমদার, শুকুর আলী, জাহিদুল ইসলাম হিরা, যুবদল নেতা সিদ্দিকুর রহমান, জুয়েল আহমদ, মকবুল হোসেন, সানোয়ার হোসেন, ছাত্রদল নেতা জাহিদ হাসান অনিক, তানভীর আহমদ, মাহবুবুল হক শামীম, বেলায়েত হোসেন, রুবেল হাসান, ইব্রাহীম আল মাসুম, একরামুল হক বাপ্পী, আজিজুল হক সুমন, আমিনুর রহমান রিয়াদ, জুনায়েদ, সায়োয়ার ও রকি মাহমুদ প্রমুখ।

মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

তারা আমাদের মায়ের মতো নেত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে। যার ফলে ফ্যাসিবাদুমক্ত দেশে আমাদের নেত্রী আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন।

দেশ ও জাতির এই চরম ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি জাতির জন্য অপরিহার্য্য।

জাতীয়তাবাদী আদর্শের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও দেশপ্রেমিক জনগণকে দেশনেত্রীর সুস্থতা কামনায় প্রার্থনার অনুরোধ জানাচ্ছি।

সকলের দোয়ায় গণতন্ত্রের ফিনিক্স পাখি খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জাতির নেতৃত্বে আসবেন। ইনশাআল্লাহ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930