শিরোনামঃ-

» সিলেটে ৮ দল নেতৃবৃন্দের আলিয়া মাঠ পরিদর্শন

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার

Manual1 Ad Code

৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ জনসমূদ্রে পরিনত হবে ইনশাআল্লাহ

নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সমাবেশ সফলের লক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় সিলেট জেলা ও মহানগর ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ সমাবেশের স্থান ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনে যান। সেখানে তারা উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মাঠ পরিদর্শন দেশে সার্বিক প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করে ৮ দল নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ ডিসেম্বর বেলা ১২টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলের সমাবেশ সফলে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। বিকেল ৪টার মধ্যেই সমাবেশ শেষ হবে।

Manual8 Ad Code

সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ৫, ৬ ও ৭ ডিসেম্বর আলিয়া মাঠে চরমোনাই পীর সাহেবের মাহফিল রয়েছে।

Manual5 Ad Code

বিশেষ করে ৬ ডিসেম্বরের মাহফিলের কার্যক্রম সন্ধ্যার পর শুরু হবে। তাই সেদিক থেকে সমাবেশের কার্যক্রমে কোন সমস্যা হবেনা।

সমাবেশকে কেন্দ্র করে পুরো নগরী সমাবেশের নগরীতে পরিনত হবে। ৮ দলের নেতাকর্মীরা ছাড়াও সিলেটের সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে সমাবেশটি জনসমূদ্রে পরিনত হবে। ইনশআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, জাগপা সিলেট মহানগর সিনিয়র সভাপতি শাহজাহান আহমদ সাজু ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ।

এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে ৮ দল সম্মিলিতভাবে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

জুলাই হত্যাকাণ্ডে সব অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ তাদের সহযোগি অন্যান্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী সহ ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে আগামী ৬ ডিসেম্বর সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেটের ঐতিহাসিক সমাবেশ জনসমূদ্রে পরিনত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031