শিরোনামঃ-

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ল’ কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল ও শিরনি বিতরণ

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আসরের নামাজের পর সিলেট মহানগরের শাহজালাল উপশহরস্থ রোজভিউ টাওয়ার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুনাজাতের আগে উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেন, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ শোয়েব।

Manual2 Ad Code

এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন আব্দুল আহাদ শোয়েবসহ সিলেট ল’ কলেজ ছাত্রদলের নেতৃৃবৃন্দ।

Manual7 Ad Code

পরে মুনাজাত পরিচালনা করেন, রোজভিউ টাওয়ার মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মুকিত জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও ছাত্রবিষয়ক সম্পাদক মাসনুনা আক্তার আঁখি প্রমুখ।

Manual2 Ad Code

মুনাজাত শেষে মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031