- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট জামায়াত নেতৃবৃন্দের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিত দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর জামায়াত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনের (মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনের (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) জামায়াত মনোনীত এমপি প্রার্থী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা, মহানগর মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয় রহমান শিউলি, মহানগর সহকারী সেক্রেটারী সাহিম খানম হেপি ও জেলা সহকারী সেক্রেটারী ডা: আঙ্গুরা বেগম প্রমূখ।
এসময় মার্কিন দূতাবাস কর্মকর্তা আগামী নির্বাচনের জামায়াতের প্রস্তুতি এবং ক্ষমতায় গেলে ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জামায়াতের মতামত সম্পর্কে অবহিত হন।
এ ব্যাপারে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মার্কিন দূতাবাস কর্মকর্তার সাথে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে জামায়াতের ভুমিকার কথা জানিয়েছি।
জামায়াত ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে জামায়াতের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে তুলে ধরেছি।
এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্থে মার্কিন সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে বিস্তারিত আলাপ হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর