- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর দোয়া মাহফিল
প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০২৫ | সোমবার
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর উদ্যোগে গোয়াইনঘাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় গোয়াইনঘাট উপজেলার ডি এন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে গোয়াইনঘাট উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লী অংশ নেন।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জননেতা আবদুল হাকিম চৌধুরী বলেন, পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা বারবার মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করেছে।
তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন। দেশনেত্রীর জন্য গোটা বাংলাদেশের মানুষ আজ মোনাজাত করছে। আপনারা সবাই আমাদের নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করবেন- যেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন এবং বিএনপির সরকার গঠনে নেতৃত্ব দিতে পারেন।
মাহফিলে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি বশির আহমেদ, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক এম এ মতিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহ, আমির উদ্দিন, বিএনপি নেতা মনোহর আলী, বিএনপি নেতা আলকাস মিয়া, যুবদল নেতা বিলাল উদ্দিন, হেলাল আহমেদ ও তেরা মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


