- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» পরিবহণ ব্যবসায়ী সংগঠক শাহ নূরুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি, সিলেট-মৌলভীবাজার মিনিবাস মালিক সমিতির সভাপতি ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সহ সাধারণ সম্পাদক শাহ নূরুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি প্রায় ৩ মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ও ঢাকায় চিকিৎসা নিয়ে কয়েকদিন পূর্বে বাড়ি ফিরেন। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের শাহ একরামুর রহমানের ছেলে শাহ নূরুর রহমান ৪ ছেলে ও ২ মেয়ের জনক।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মরহুমের নামাজের জানাযা তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বিভাগীয় সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, সিলেটের বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী শাহ নূরুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ, সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সুহেল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।
পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর