শিরোনামঃ-
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» সিলেটে অবস্থানরত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর সাথে মতবিনিময়
প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৫ | শুক্রবার
সুযোগ পেলে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তুলবো : হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, “সুযোগ পেলে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নয়নশীল গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপহার দেবো।
তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত গোলাপগন্জ-বিয়ানীবাজার কে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন রোধ, উন্নত চিকিৎসা সেবা এবং কৃষি খাতের অগ্রগতি নিশ্চিত করে একটি সমৃদ্ধ অঞ্চল নির্মাণ তার অঙ্গীকার।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ এশা সিলেট শহরের বন্দরবাজারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে সিলেটে অবস্থানরত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাওলানা নেজাম উদ্দীন এর সভাপতিত্বে মাওলানা লূৎফুর রহমান ও মাওলানা এমাদ উদ্দীন সালিম এর যৌথ উদ্যোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মালিক চৌধুরী,মাওলানা নজরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, সাধারণ সম্পাদক আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা সাধারন সম্পাদক মাওলানা আব্দুল হক ক্বাসিমী।
হাফিজ ফখরুল ইসলাম আরও বলেন,নাগরিক অধিকার সুরক্ষা, শান্তিপূর্ণ সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করে একটি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব মনে করি।”
তিনি বলেন,প্রতিশোধপরায়ণতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, গুম-খুন ও অস্ত্রের রাজনীতি বন্ধ করে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করবো। কাউকে মিথ্যা মামলার হয়রানির মধ্যে ফেলতে দেব না।”
সভায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, আলেম-উলামা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সবাই হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তার বিজয়ের জন্য দোয়া কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর