- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
» সিলেটে বাপুস নির্বাচন; জকিগঞ্জ থেকে পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৫ | শুক্রবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৮ উপলক্ষে সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদ শুক্রবার (২৮ নভেম্বর) জকিগঞ্জ থেকে তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরু করেছে।
জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বই বিপণিতে গিয়ে নেতৃবৃন্দ বই ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমর্থন কামনা করেন।
উদ্বোধনী কর্মসূচিতে নেতৃত্ব দেন প্যানেলের উপদেষ্টা মাহবুবুল আলম মিলন, সভাপতি পদপ্রার্থী মোঃ আনোয়ার রশিদ, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. ফখরুল ইসলাম সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্যানেল নেতৃবৃন্দ বলেন, পুস্তক ব্যবসা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, বাজার ব্যবস্থার স্বচ্ছতা, আধুনিকায়ন, কেন্দ্রীয় নীতিমালা শতভাগ বাস্তবায়ন এবং শিক্ষার প্রসারে বই শিল্পকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।
তারা আরও জানান, সিলেট জেলার ১৩টি উপজেলার-সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ-সমস্ত পুস্তক ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় ঐক্য পরিষদ একটি বাস্তবমুখী রোডম্যাপ ঘোষণা করেছে।
উদ্বোধনী দিনে জকিগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়। প্যানেলের নেতারা আসন্ন ৫ ডিসেম্বরের নির্বাচনে সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেল ২৫ জন বিজয়ী করার আহ্বান জানান।
আগামী দিনগুলোতে জেলার অন্যান্য উপজেলাতেও গণসংযোগ, মতবিনিময় সভা ও প্রচার কার্যক্রম রয়েছে বলে জানান প্যানেল নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬ বার
সর্বশেষ খবর
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর