- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
» নিবন্ধন পেল সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি’
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সংগঠনটিকে যুব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধন সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খাঁন, দায়িত্বশীল সদস্য আরাফাত রহমান চৌধুরী, সাইয়ান আহমদ চৌধুরী এবং হাম্মাদ বিন আনিস সরকার।
যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট জেলার উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ।
এ সময় উপপরিচালক মহোদয় সংগঠনের সভাপতি ছালিম আহমদ খাঁনের হাতে সরকারি নিবন্ধন সনদ হস্তান্তর করেন।
সনদে উল্লেখ রয়েছে “সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারি নিবন্ধন এবং পরিচালনা আইন ২০১৫-এর ধারা ৪ এবং যুব সংগঠন নিবন্ধন ও পরিচালনা বিধিমালা ২০১৭-এর বিধি ৩(৪) অনুযায়ী ২০/১১/২০২৫ তারিখে যুউঅ/সিল/০১৬০/২০২৫ নম্বরে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি নিবন্ধিত হলো।”
নিবন্ধন প্রসঙ্গে সংগঠনের সভাপতি ছালিম আহমদ খান বলেন “ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই রক্তদানের পাশাপাশি মানবসেবা, দুর্যোগকালীন সহায়তা, যুবদের সঠিক দিকনির্দেশনা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং মানবিক সমাজ গঠনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের কাজকে স্বীকৃতি দেওয়ায় আমরা আরও অনুপ্রাণিত। ভবিষ্যতে শিক্ষা, মানবিক সহায়তা, সমাজসচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সংগঠনটি আরও জোরালো ভূমিকা রাখবে।”
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার
সর্বশেষ খবর
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর