- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর উঠান বৈঠক ও প্রচার মিছিল
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
তৃনমূলের প্রার্থী মনোনয়ন দিলে সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা উন্নত গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। এর মাধ্যমে দেশে আইনের শাসন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।
আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর জাতি ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তৃনমূলের পছন্দের প্রার্থী মনোনয়ন দিলে সিলেট-৪ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আছর স্থানীয় চলিতাবাড়ি বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত উঠান বৈঠক ও প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নন্দিরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মো. রমজান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত প্রধান অতিথি আব্দুল হাকিম চৌধুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তির জন্য কামনা করেন।
এছাড়া সিলেট-৪ আসনে স্থানীয়দের আবেগ-অনুভুতির বিবেচনা করে দল তাকে মনোনয়ন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, বিএনপি নেতা আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, কাশেম মিয়া, আব্দুল মন্নান, ময়দর আলী,আব্দুল হান্নান, কুদ্দুস আলী, মরম আলী ও নাজির আলী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর