- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
দিনভর নগরীতে ধানের শীষের পক্ষে প্রচারণা
নিউজ ডেস্কঃ
রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ। রাস্তায় মোটরসাইকেল মহড়া দিয়ে জনসাধারণকে ভোগান্তি দেয়া যাবে না। কেউ এমন করলে সে যেই দলের হোক কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ব্যবসায়ীরা নির্দ্বিধায় শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করবেন। এক্ষেত্রে সারাদেশের মধ্যে সিলেটে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে যা ইতিহাস হয়ে থাকবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট মহানগরের জিন্দাবাজারের আলহামরা শপিং সিটি, মহিলা কলেজ রোড, মোতালেব ভিলা, শ্যামলী, নিউ শ্যামলী মার্কেটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
নির্বাচনী প্রচার প্রচারণার ধারাবহিকতায় সকালে ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত জিন্দাবাজারের এসব এলাকার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় আলহামরা শপিং সিটির ব্যবসায়ী সমিতি ও শ্যামলী এবং নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের সাথে পৃথক দুটি মতবিনিময়ে সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটত। বিএনপি ব্যাবসায়ী বান্ধব সরকার। আবারও বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করা হবে।তিনি বলেন, ব্যবসায়ীরাই একটি নির্বাচনে সবচেয়ে বড় আওয়াজ তুলতে পারেন। তাদের আওয়াজই বড় শক্তি। তাই সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীকে ধানের শীষের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।
জিন্দাবাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার ও পরিচালক মো. জহির হোসেন তুহিন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, আল হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল ইসলাম, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজির উদ্দিন, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুজ্জামান, ব্যবসায়ী আব্দুল কাদির জাবেদ প্রমুখ।
এছাড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, প্রবীন মুরব্বি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় শ্যামলী ও নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় মার্কেটের ব্যবসায়ীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়া বিকেল ৩টায় আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শামসুল আলম। সাধারন সম্পাদক আব্দুর রহমান রিপনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় মার্কেটের ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন।
এ
র আগে বুধবার রাত ৯টায় মহানগরীর ৩৯ নং ওয়ার্ড এর নোয়াখুরমখলা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বি তাহির আলী।
জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসনাত ও ফখর আহমদের যৌথ পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি, সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, শাহ খুররম ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির


