শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» আগামী ৪ ডিসেম্বর সিলেটে বিজয়ের মশাল কর্মসূচি সফল করুন : প্রস্তুতি সভায় বিএনপি নেতৃবৃন্দ
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল’ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচিটি আগামী ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয়ে রোডমার্চ করে ৪ ডিসেম্বর সিলেটে এসে পৌঁছবে।
সিলেটে পৌঁছে নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে আগামী ৪ ডিসেম্বর বিজয়ের মাসে বিজয়ের মশাল কর্মসূচি সফলের লক্ষ্যে বিএনপি সিলেট বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে থেকে তৎক্ষালীন মেজর জিয়াউর রহমান দীপ্ত কণ্ঠে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন।
শহীদ জিয়ার ঘোষনায় দেশের সর্বস্তরের স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধভাবে সম্মূখ সমরে যুদ্ধ করে ১৬ই ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎক্ষালীন সময়ে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে ১৫ ডিসেম্বর সিলেটকে শত্রুমুক্ত করেন।
তাই চট্রগ্রাম থেকে বিজয়ে মাসে বিজয়ের মশাল কর্মসূচি আগামী ৪ ডিসেম্বর সিলেটে এসে পৌঁছবে, সিলেটবাসীর জন্য দিনটি গুরুত্বপূর্ণ। সিলেটে পৌঁছে নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশকে সফল করতে আমরা সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানাই।
সভায় বক্তারা বিজয়ের মশাল কর্মসূচিকে সফল করতে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও ফয়সল চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, মৌলভীবাজার ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিটু প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর